বাংলাকে ভালোবাসি
মিলন পুরকাইত
০২-০৩-২০২২
বাংলা আমার আমি বাংলার
বাংলাকে ভালোবাসি
বাংলা আমার হৃদয় বুকের,
বাংলা মুখের হাসি ।।
বাংলা আমার নয়নের মণি
বাংলা আমার প্রাণ
বাংলা বুকের জোগায় বাতাস,
গাই বাংলার গান ।
বাংলায় হলো জন্ম আমার
বুকে খুশীর রাশি
বাংলা আমার আমি বাংলার
বাংলাকে ভালোবাসি।।
বাংলায় কাঁদি, মনের সকল
দুঃখ ধরি যে তুলে
বাংলাকে আমি পারি না কখনো
থাকতে মোটেই ভুলে ।
বাংলার বারি বাংলার মাটি
আমার শরীর জুড়ে
বাংলায় ফিরে আসবো আবার
এই জীবনের পরে ।
বাংলার কোলে নেবো শেষ ঠাঁই
থাকবে মুখের হাসি
বাংলা আমার আমি বাংলার
বাংলাকে ভালোবাসি ।।
