ভালোবাসার গল্প:- আমাদের বলে কিছু হয় না | মিলন পুরকাইত 

0

আমাদের বলে কিছু হয় না 

মিলন পুরকাইত 



  আমাদের প্রথম প্রেমটা খুব অসময়ে হয়,সিনেমার মতো নির্দিষ্ট একটা সময়ে শুরু হলেও এর শেষ কবে হবে নিজেদেরই জানা থাকে না। প্রথম প্রেমে অভিযোগ থাকে না,অপমান গায়ে মাখার বালাই থাকে না এমনকী যার প্রেমে পড়েছি তাকে জানাতেও পারি না যে আমার ভেতর জুড়ে তার কতোটা বসবাস।

ভালোবাসলে ভাঙচুরের শব্দ শুনতেই হবে,একটা নিঁখুত ভুলে আমাদের প্রথম প্রেমের অকালমৃত্যু ঘটে। ওই সময়টা খুব বাজেভাবে অনুভব করি আমরা,কাউকে বোঝাতে পারি না,নিঃসঙ্গতার নিজস্ব কোনো ভাষা হয়তো নেই।


অন্যকে নিজের দুঃখ বোঝাতে পারাটাও একটা আর্ট,একসময় আমরা ওই বোঝাতে পারাটা রপ্ত করে নিই,এরপর আমাদের জীবনে আরেকজন অপরিচিতের দেখা পাই,যাপিত জীবনের সবটুকু স্মৃতি বুকে নিয়ে তার কাছে আমরা খোলা বই হয়ে যাই,সে পড়ে দেখে,কখনো-সখনো আগলে রাখে পরম নির্ভরতায়। আবার কখনো "ইন্টারেস্টিং না" বলে ফেলে ছুঁড়ে ফেলে দেয়।  


ছুঁড়ে ফেলে দেয়া যেকোনো কিছুই বড্ড ভয়ংকর,হোক তা মিসাইল অথবা মানুষের মন।


"বিধিবদ্ধ সতর্কীকরণ" ট্যাগ লাগিয়ে যারা ঘুরে বেড়ায়,ওদের সমীকরন কখনোই মেলাতে নেই। ছাইচাপা আগুনের উত্তাপ অনুভব করার জন্য বরফদেশের পাখি হতে হয়।


@ মিলন পুরকাইত 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)