তালগাছ | মিলন পুরকাইত

0


আমার স্বরচিত কবিতা--------

তালগাছ 

মিলন পুরকাইত
মিলন পুরকাইত

-আজো আছো তালগাছ এক পায়ে দাঁড়িয়ে,
  এখনো তুফান এলে মাথা দাও নাড়িয়ে।
  কত স্মৃতি বয়ে চলা তালগাছ আছো হায়,
  কত তো হারিয়ে গেছে, কত আজ মৃতপ্রায়।
  রয়েছো উচ্চ শিরে আকাশকে ছুঁতে চাও,
  সেদিনের কবিকে আকাশে কি খুঁজে পাও?
  ইতিহাস বয়ে চলে আপন গতিতে তার,
  তুমি আছো সাক্ষী আগলে যে তার দ্বার।
  পদ্মা তো কেঁদে চলে বুক ভরা হাহাকার,
  আর তো আসেনা কবি ডিঙি চড়ে হতে পার।
  বোটে চড়ে ভাসে নাতো জাগ্রত ঈশ্বর,
  শিলাইদহ কি আজ তার কাছে হলো পর?
  কুঠি বাড়ি তুমি জানো সবকিছু সেদিনের,
  কত গান গাওয়া হতো আনাগোনা কবিদের।
  কবি আজ নেই শুধু আর বাকি আছে সব,
  আর শুধু থেমে গেছে যত ছিল কলরব।
  তালগাছ থেকো তুমি যুগ যুগ দাঁড়িয়ে,
  তুমি আছো তাই স্মৃতি যায়না তো হারিয়ে।
  যতদিন রয়ে যাবে মানুষের কলতান,
  মানুষ করবে জেনো তোমারও তো জয়গান।
মিলন পুরকাইত 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)