বাংলার মাটি সব থেকে খাঁটি
মিলন পুরকাইত
বাংলা আমার চক্ষু যুগল
বাংলা আমার নয়নের মণি
বাংলার বুকে জন্ম আমার
বাংলার কাছে চিরদিন ঋণী ।
বাংলার নদী বড়ই আপন
জন্ম জন্ম চিনি যেন তাঁরে
এসেছি অনেক বাংলার বুকে
আসতে আমি চাই বারবারে ।
খালের জলে শালুকের রাশি
কলমি ফুলের বসে যায় মেলা
সারসের দল পানকৌড়িরা
জলের বুকে করে চলে খেলা।
বৈঠা হাতে নদীর বুকে
"পানসী" মাঝি বেয়ে যায় দূর
জল তরঙ্গে ভেসে আসে কানে
ভাটিয়ালীর সুমধুর সুর ।
আপন মনে পল্লীগীতি
গাইছে গাঁয়ের কোন রূপকার
জন্ম জন্ম বাংলার বুকে
আসি যেন ফিরে আমি বারবার ।
আজো বাউল যায়নি ভুলে
একতারা হাতে করে যেতে গান
ঝুমুর ছৌ'য়ে মন ভরে যায়,
আজো আছে বাংলার প্রাণ ।
দোয়েল কোয়েল শ্যামা তোতা
বুলবুলিরা করে আজো নাচ
সবুজ আঁচল বাংলা মায়ের
সবুজ শ্যামল আজো তাঁর সাজ |
বেল করবী যুঁই চামেলী
হাসনুহানা ভরে দেয় প্রাণ
বাংলা মায়ের রূপের মহিমা
হয় না যে শেষ তাঁর অবদান ।
ঘেঁটু পলাশ কৃষ্ণচূড়া
দীঘির বুকে ফোটে শতদল
বাংলার মাটি সব থেকে খাঁটি

