বেহাল বাঘা
ওরে বাঘা একটু তাকা
কে মেরেছে ল্যাঙ ?
বেড়াস বনে আপন মনে
ভাঙলো কে তোর ঠ্যাং !
ভোদড় বেজি শেয়াল পাজি
পারবে না তা জানা
করলো কে হাল এমন বেহাল,
দিয়েছিলি হানা ?
বললো বাঘা যায়নি ভাগা,
গোঠে ঢুকে দেখি
দাঁড়িয়ে আছে যম যে কাছে
লাল দুটি তার আঁখি !
শিং উঁচিয়ে ফুস ফুসিয়ে
আসলো এমন ধেয়ে
কোথায় পালাই চোখের বালাই,
পালাবো কি বেয়ে !
মারলো জোরে আছাড় তোড়ে
মস্ত মহিষ গোঁড়া
সেই থেকে ভাই খুশি যে নাই
হোলাম শেষে খোঁড়া ।।
কে মেরেছে ল্যাঙ ?
বেড়াস বনে আপন মনে
ভাঙলো কে তোর ঠ্যাং !
ভোদড় বেজি শেয়াল পাজি
পারবে না তা জানা
করলো কে হাল এমন বেহাল,
দিয়েছিলি হানা ?
বললো বাঘা যায়নি ভাগা,
গোঠে ঢুকে দেখি
দাঁড়িয়ে আছে যম যে কাছে
লাল দুটি তার আঁখি !
শিং উঁচিয়ে ফুস ফুসিয়ে
আসলো এমন ধেয়ে
কোথায় পালাই চোখের বালাই,
পালাবো কি বেয়ে !
মারলো জোরে আছাড় তোড়ে
মস্ত মহিষ গোঁড়া
সেই থেকে ভাই খুশি যে নাই
হোলাম শেষে খোঁড়া ।।
My facebook- @milanpurkait09

